আপনার শপিং
- আপনার কার্টে এখনো কিছু যোগ করা হয়নি
ক্যাশ অন ডেলিভারি বা এডভান্স পেমেন্ট অর্ডারের ক্ষেত্রে ডেলিভারিম্যান অর্ডারটি ডেলিভারি করে চলে আসার পর কোনো অভিযোগ যেমন ভুল পণ্য রিসিভ/ পেমেন্ট ইস্যু/ প্যাকেজিং ইস্যু/ এইসকল ক্ষেত্রে কোনো অভিযোগ রানীমহল কর্তৃপক্ষ কর্তৃক বিবেচনা করা হবেনা। পণ্য রিসিভের সময় চেক করে তাতে সমস্যা বা আপত্তি থাকলে তা ডেলিভারীম্যান থাকা অবস্থায় রানীমহল’এর কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে জানানো যাবে।
সেক্ষেত্রে রিটার্ন কিংবা রিফান্ডের জন্য বিবেচিত হতে অবশ্যই মূল পণ্যের প্যাকেজিং ইন্টেকট / অক্ষত থাকতে হবে। পণ্য ব্যাবহার করলে উক্ত ক্ষেত্রে পণ্য রিফান্ড/ রিটার্নের জন্য বিবেচিত হবেনা।
তবে আমাদের সরবরাহকৃত পণ্যের মান যদি কোনো কারণে খারাপ পেয়ে থাকেন সেক্ষেত্রে অতিসত্তর আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে জানাতে হবে। এক্ষেত্রে পণ্য রিসিভের ২৪ ঘন্টার মাঝে আমাদেরকে অবগত করতে হবে। আমাদের ঠিকানায় উক্ত অর্ডারকৃত পণ্যটি প্রেরণ করতে হবে। রানীমহল কর্তৃপক্ষ ১ থেকে সর্বোচ্চ ৭ কার্যদিবসের মাঝে ওই অভিযোগটির সুরাহা করবেন, ইনশাআল্লাহ।
রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত যে কোনো অভিযোগ ও সহায়তার ক্ষেত্রে ক্রেতাকে অবশ্যই তার অর্ডার নাম্বার ও ইনভয়েজটি রাণীমহল’এর যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে।
আলোচনার ভিত্তিতে রাণীমহল কর্তৃপক্ষ ক্রেতার সর্বোচ্চ সুবিধার কথা বিবেচনা করে ক্রেতাকে অবগত করে সম্পূর্ণ কিংবা আংশিক রিফান্ড প্রদান করতে পারবেন।
রানীমহল তার সকল অর্ডার তৃতীয় পক্ষ সরবরাহকারী (ডেলিভারি) কোম্পানির সার্ভিস দ্বারা পণ্য ডেলিভারি করিয়ে থাকে। সেক্ষেত্রে, ডেলিভারি কোম্পানি কর্তৃক দেরিতে ডেলিভারি কিংবা তাদের সেবা প্রদানে ত্রুটি ও গাফিলতির জন্য রানীমহল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তবে রাণীমহল কর্তৃপক্ষকে ক্রেতারা ডেলিভারি ইস্যু নিয়ে কোনো অভিযোগ অবগত করলে ক্রেতার স্বার্থের কথা চিন্তা করে তা খতিয়ে দেখা হবে এবং ভবিষ্যতে বিকল্প সরবরাহ কোম্পানি/ কুরিয়ার/ ডেলিভারি কোম্পানির মাধ্যমে সেবা প্রদানের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
আমাদের সঙ্গে যোগাযোগ করুনঃ ০১৯৯৯ ১২১ ০০০
ইমেইলেঃ care@ranimohol.com